করোনা ভাইরাস এর টিকা নিতে যেসব বিষয় জানা থাকা জরুরি
কোভিড -১৯ এর তৈরি হওয়া করোনাভাইরাসের টিকার প্রয়োগ চলছে কয়েকটি দেশে। বাংলাদেশেও চলছে এর বিতরণ।
টিকা গ্রহণে চলছে প্রতিযোগিতা।
টিকার দেওয়ার জন্য নিবন্ধন করার পর মানষিকভাবে প্রস্তুতি নিন। এই সময় দূরে কোথাও বেড়ানো বা ভারী কোনো কাজ বা অনুষ্ঠান না করাই শ্রেয়। পর্যাপ্ত বিশ্রাম নেয়ার ব্যবস্থা রাখুন।
যদি ডায়াবেটিস জনিন সসম্যা থাকে, তাহলে সুগার নিয়ন্ত্রণে আছে কি না, তা দেখে নিতে পারেন। ডিপ ইন্ট্রামাসকুলার ইনজেকশনে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে না করে তাহলে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়। শর্করা অনিয়ন্ত্রিত থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
কোনো ওষুধ বা ইনজেকশন এর প্রতিক্রিয়া যদি জানা থাকে, তা জানিয়ে রাখুন। নিবন্ধনপত্রে আপনার সঠিক মেডিকেল হিস্ট্রি উল্লেখ করুন।
টিকা নেওয়ার পর ব্যথা হলে প্যারাসিটামল অথবা ব্যথানাশক ঔষধ গ্রহণ করুন। তবে টিকা নেওয়ার পূর্বে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কোন ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। এতে টিকার কার্যকারিতায় প্রভাব পড়তে পারে। কেবল প্রয়োজন হলে ঔষধ গ্রহণ করুন।
তবে ব্রিটেন ও আমেরিকায় যে টিকাগুলোর অনুমোদন দিয়েছে সে টিকা সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন -
টিকাগুলোর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াই বা কী?
চলুন জেনে নিই এই সম্পর্কে ........................................
টিকা দেওয়ার পর, যদি অবসন্নতা বা ক্লান্তি বোধ হয়, তবে পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রয়োজনে এক দিন ছুটি নিন। শুয়ে থাকুন, মাঝেমাঝে সামান্য হাঁটাহাঁটি করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন।
টিকা দেওয়ার ৫ - ১০ দিন পরও টিকার স্থানে র্যাশ হতে পারে। এটি বিলম্বিত অ্যালার্জিক প্রতিক্রিয়ার জন্য হতে পারে। সে ক্ষেত্রে অ্যান্টি হিস্টামিন যাতীয় ঔষধ সেবন করা যেতে পারে।
টিকা গ্রহণ করার পর বিশ্রামকক্ষে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। অকারণে তাড়াহুড়ো করবেন না। টিকা নিয়ে অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তা করবেন না। এ সময় পর্যাপ্ত পানি পান করুন।
শারীরিক কোন সমস্যায় হলে কেন্দ্রের স্বেচ্ছাসেবী, কর্তব্যরত চিকিৎসক বা নার্সকে বিষয়টি অবহিত করুন। টিকাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ থাকে। খুব স্বল্পসংখ্যক ক্ষেত্রে তীব্র মাত্রার অ্যালার্জিক প্রতিক্রিয়া বা অ্যানাফাইলেক্সিস হওয়ার রেকর্ড আছে, এক্ষেত্রে কেবল ফাইজার-বায়োএনটেক টিকার (আমাদের দেশে দেওয়া হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা)। অ্যানাফাইলেক্সিস হলে কী করতে হবে, তার প্রশিক্ষণ ও প্রস্তুতি টিকাকেন্দ্রগুলোতে আছে।
কোভিড টিকা পার্শ্বপ্রতিক্রিয়াঃ কিভাবে সামাল দিবেন
কোভিড টিকা পার্শ্বপ্রতিক্রিয়াঃ কিভাবে সামাল দিবেন
বাড়িতে কোনো সমস্যা দেখা দিলে ১৬২৬৩ নম্বরে কল করে পরামর্শ গ্রহণ করুন।
সূত্র: সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), ব্লুমবার্গ, এনএইচএস ডটইউকে এবং মায়ো ক্লিনিক ডটঅর্গ